Friend Function

সাধারণত একটি ক্লাসের প্রাইভেট ডেটা অন্য কোনো ফাংশন থেকে সরাসরি দেখা বা ব্যবহার করা যায় না। কিন্তু যদি কোনো ফাংশনকে ওই ক্লাসের Friend ফাংশন করা হয়, তবে সে সেই ক্লাসের সব Data অ্যাক্সেস করতে পারে।

সুবিধাসমূহ

•       ফ্রেন্ড ফাংশনকে কোডের যেকোনো স্থানে ডিক্লার করা সম্ভব, যা কোডের flexibility বাড়ায়।

•       ফ্রেন্ড ফাংশনকে কল করার জন্য কোনো অবজেক্ট তৈরি করার প্রয়োজন নেই, যা প্রোগ্রামিংকে সহজ করে।

•       এটা বিভিন্ন ক্লাসের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারে এবং অতিরিক্ত কার্যকারিতা যোগ করতে পারে।

•       ফ্রেন্ড ফাংশন private এবং protected মেম্বারদের তথ্য দেখানোর সুযোগ দেয়, যা ক্লাসের তথ্যের অ্যাক্সেস বাড়ায়।

•       এটা প্রোগ্রামকে আরও কার্যকরী করে তোলে।

অসুবিধাসমূহ

•       এটা ক্লাসের নন-পাবলিক সদস্যদের অ্যাক্সেসের মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে।

•       এটা কিছু ক্ষেত্রে কোডের জটিলতা বাড়াতে পারে।

 

1. Friend Function কি উহার সুবিধা-অসুবিধাগুলো লিখুন? মার্ক - ৩ (১৬তম, ১৮তম)

2. উদাহরণ সহ constructors and destructors লিখুন? মার্ক-3

নং

প্রশ্ন

উত্তর

১৪০

OOP এর পূর্ণরূপ কী? (ক) Object Oriented Program  (খ) Object Oriented Programming (গ) Object Oriented Procedure  (ঘ) Objective Oriented Programmingউত্তরঃ খ

১৪১

কোনটি বাস্তব জীবনের ব্লুপ্রিন্ট বা টেমপ্লেট হিসেবে কাজ করে? (ক) অবজেক্ট  (খ) ক্লাস  (গ) মেথড  (ঘ) ভেরিয়েবলউত্তরঃ খ

১৪২

অবজেক্ট যখন তৈরি হয়, তখন মেমরিতে কী ঘটে? (ক) মেমরি ডিলিট হয়  (খ) মেমরি বরাদ্দ হয়  (গ) মেমরি শেয়ার হয়  (ঘ) কিছুই হয় নাউত্তরঃ খ

১৪৩

একটি ক্লাসের Instance কী বলা হয়? (ক) পলিমরফিজম  (খ) ইনহেরিটেন্স  (গ) অবজেক্ট  (ঘ) ইন্টারফেসউত্তরঃ গ

১৪৪

ডেটা এবং মেথডকে একত্রে একটি ইউনিটে বা প্যাকেজে রাখার প্রক্রিয়াকে কী বলে? (ক) অ্যাবস্ট্রাকশন  (খ) ইনক্যাপসুলেশন  (গ) ইনহেরিটেন্স  (ঘ) ওভারলোডিংউত্তরঃ খ

১৪৫

অপ্রয়োজনীয় জটিলতা লুকিয়ে ব্যবহারকারীর সামনে সহজ ইন্টারফেস রাখাকে কী বলে? (ক) ইনক্যাপসুলেশন  (খ) অ্যাবস্ট্রাকশন  (গ) পলিমরফিজম  (ঘ) ইনহেরিটেন্সউত্তরঃ খ

১৪৬

একটি ক্লাস অন্য একটি ক্লাসের বৈশিষ্ট্য গ্রহণ করলে তাকে কী বলে? (ক) এনক্যাপসুলেশন  (খ) পলিমরফিজম  (গ) ইনহেরিটেন্স  (ঘ) বাইন্ডিংউত্তরঃ গ

১৪৭

পলিমরফিজম শব্দের অর্থ কী? (ক) এক রূপ  (খ) বহু রূপ  (গ) রূপহীন  (ঘ) নির্দিষ্ট রূপউত্তরঃ খ

১৪৮

নিচের কোনটি ক্লাসের লজিক্যাল রিলেশন প্রকাশ করে? (ক) অবজেক্ট  (খ) মেথড  (গ) ক্লাস  (ঘ) ডাটা মেম্বারউত্তরঃ গ

১৪৯

একটি ক্লাসের কয়টি অবজেক্ট থাকতে পারে? (ক) একটি  (খ) দুটি  (গ) অনেকগুলো  (ঘ) নির্দিষ্ট কোনো সীমা নেইউত্তরঃ গ

১৫০

ক্লাসের সদস্যদের এক্সেস করার জন্য অবজেক্টের সাথে কোন অপারেটর ব্যবহৃত হয়? (ক) +  (খ) .  (গ) ,  (ঘ) &উত্তরঃ খ

১৫১

ক্লাস এবং অবজেক্টের মধ্যে কোনটি Physical Entity? (ক) ক্লাস  (খ) অবজেক্ট  (গ) হেডার ফাইল  (ঘ) ফাংশনউত্তরঃ খ

১৫২

একই ক্লাসে একই নামে একাধিক মেথড কিন্তু প্যারামিটার ভিন্ন হওয়াকে কী বলে? (ক) মেথড ওভাররাইডিং  (খ) মেথড ওভারলোডিং  (গ) ডাইনামিক বাইন্ডিং  (ঘ) ইনহেরিটেন্সউত্তরঃ খ

১৫৩

মেথড ওভারলোডিং কোন ধরনের পলিমরফিজম? (ক) রান-টাইম  (খ) কম্পাইল-টাইম  (গ) লেট-বাইন্ডিং  (ঘ) ডাইনামিকউত্তরঃ খ

১৫৪

মেথড ওভাররাইডিংয়ের জন্য কোন সম্পর্কটি আবশ্যক? (ক) এনক্যাপসুলেশন  (খ) ইনহেরিটেন্স  (গ) কম্পোজিশন  (ঘ) অ্যাগ্রিগেশনউত্তরঃ খ

১৫৫

রান-টাইম পলিমরফিজম অর্জিত হয় কোনটির মাধ্যমে? (ক) ওভারলোডিং  (খ) ওভাররাইডিং  (গ) ইনলাইন ফাংশন  (ঘ) কনস্ট্রাক্টরউত্তরঃ খ

১৫৬

ওভারলোডেড মেথডে কোন ধরনের বাইন্ডিং ব্যবহৃত হয়? (ক) ডাইনামিক বাইন্ডিং  (খ) স্ট্যাটিক বাইন্ডিং  (গ) লেট বাইন্ডিং  (ঘ) রান-টাইম বাইন্ডিংউত্তরঃ খ

১৫৭

ক্লাসের নামের সাথে মিল থাকা বিশেষ ফাংশনকে কী বলে? (ক) ডেস্ট্রাক্টর  (খ) কনস্ট্রাক্টর  (গ) স্ট্যাটিক ফাংশন  (ঘ) ফ্রেন্ড ফাংশনউত্তরঃ খ

১৫৮

অবজেক্ট যখন মেমরি থেকে মুছে ফেলা হয় তখন কোনটি কল হয়? (ক) কনস্ট্রাক্টর  (খ) ডেস্ট্রাক্টর  (গ) অপারেটর  (ঘ) ভেরিয়েবলউত্তরঃ খ

১৫৯

ডেস্ট্রাক্টর চিহ্নিত করার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? (ক) #  (খ) @  (গ) ~  (ঘ) &উত্তরঃ গ

১৬০

কনস্ট্রাক্টরের মূল কাজ কী? (ক) ডাটা ডিলিট করা  (খ) অবজেক্ট ইনিশিয়ালাইজ করা  (গ) লুপ চালানো  (ঘ) ইনপুট নেওয়াউত্তরঃ খ

১৬১

যে ক্লাস থেকে গুণাবলী পাওয়া যায় তাকে কী বলা হয়? (ক) সাব-ক্লাস  (খ) বেস ক্লাস বা সুপার ক্লাস  (গ) ডেরাইভড ক্লাস  (ঘ) চাইল্ড ক্লাসউত্তরঃ খ

১৬২

একটি সাব-ক্লাস একাধিক সুপার-ক্লাস থেকে ইনহেরিট করলে তাকে কী বলে? (ক) সিঙ্গল ইনহেরিটেন্স  (খ) মাল্টিপল ইনহেরিটেন্স (গ) মাল্টিলেভেল ইনহেরিটেন্স  (ঘ) হাইব্রিড ইনহেরিটেন্সউত্তরঃ খ

১৬৩

ইনহেরিটেন্সের প্রধান সুবিধা কোনটি? (ক) মেমরি ম্যানেজমেন্ট  (খ) কোড পুনঃব্যবহারযোগ্যতা  (গ) স্পিড বাড়ানো  (ঘ) জটিলতা বাড়ানোউত্তরঃ খ

১৬৪

মাল্টিলেভেল ইনহেরিটেন্স নিচের কোনটির মতো কাজ করে? (ক) চেইন  (খ) সার্কেল  (গ) গ্রাফ  (ঘ) সিঙ্গেল নোডউত্তরঃ ক

১৬৫

ক্লাসের প্রাইভেট ডেটা এক্সেস করার জন্য কোন বিশেষ ফাংশন ব্যবহৃত হয়? (ক) পাবলিক ফাংশন  (খ) ফ্রেন্ড ফাংশন  (গ) ভার্চুয়াল ফাংশন  (ঘ) স্ট্যাটিক ফাংশনউত্তরঃ খ

১৬৬

ফ্রেন্ড ফাংশন কল করার জন্য নিচের কোনটি প্রয়োজন নেই? (ক) ক্লাস  (খ) অবজেক্ট  (গ) রিটার্ন টাইপ  (ঘ) আর্গুমেন্টউত্তরঃ খ

১৬৭

প্রাইভেট সদস্যদের অ্যাক্সেসের মাধ্যমে কোন ঝুঁকি তৈরি হতে পারে? (ক) স্টোরেজ ঝুঁকি  (খ) নিরাপত্তা ঝুঁকি  (গ) নেটওয়ার্ক ঝুঁকি  (ঘ) হার্ডওয়্যার ঝুঁকিউত্তরঃ খ

১৬৮

ডেটাকে বাইরের হস্তক্ষেপ থেকে রক্ষা করতে কোনটি ব্যবহৃত হয়? (ক) অ্যাবস্ট্রাকশন  (খ) এনক্যাপসুলেশন  (গ) পলিমরফিজম  (ঘ) ইনহেরিটেন্সউত্তরঃ খ

১৬৯

অ্যাবস্ট্রাকশন বাস্তবায়নে কোনটি ব্যবহৃত হয়? (ক) গেটার ও সেটার  (খ) ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস  (গ) প্রাইভেট ভেরিয়েবল  (ঘ) লুপউত্তরঃ খ

১৭০

এনক্যাপসুলেশন বাস্তবায়নে কোন মডিফায়ার ব্যবহৃত হয়? (ক) static  (খ) public, private, protected  (গ) constant  (ঘ) voidউত্তরঃ খ

১৭১

কোনটি মূলত একটি "রক্ষাকবচ" বা Shield হিসেবে কাজ করে? (ক) ইনহেরিটেন্স  (খ) এনক্যাপসুলেশন  (গ) পলিমরফিজম  (ঘ) থ্রেডউত্তরঃ খ

১৭২

প্রোগ্রামের একটি ছোট সেট যা একসাথে একাধিক কাজ করতে পারে তাকে কী বলে? (ক) ফাংশন  (খ) থ্রেড  (গ) মেথড  (ঘ) অবজেক্টউত্তরঃ খ

১৭৩

রান-টাইম পলিমরফিজমকে আর কী নামে ডাকা হয়? (ক) আর্লি বাইন্ডিং  (খ) লেট বাইন্ডিং  (গ) স্ট্যাটিক বাইন্ডিং  (ঘ) ফিক্সড বাইন্ডিংউত্তরঃ খ

১৭৪

প্রাইভেট এবং ফাইনাল মেথড ওভাররাইড করা কি সম্ভব? (ক) হ্যাঁ  (খ) না  (গ) শর্তসাপেক্ষে  (ঘ) শুধু জাভাতেউত্তরঃ খ

১৭৫

OOP এর ফলে প্রোগ্রামারদের প্রডাক্টিভিটি কেমন হয়? (ক) কমে  (খ) বাড়ে  (গ) অপরিবর্তিত থাকে  (ঘ) শূন্য হয়উত্তরঃ খ

১৭৬

ক্লাসের বডির শেষে কোন চিহ্ন দিতে হয়? (ক) ;  (খ) :  (গ) .  (ঘ) ,উত্তরঃ ক

১৭৭

inheritance এর ফলে ক্লাসগুলোর মধ্যে কী তৈরি হয়? (ক) স্বাধীনতা  (খ) নির্ভরতা  (গ) বিভাজন  (ঘ) দূরত্বউত্তরঃ খ

১৭৮

কোনটি ডাইনামিক মেমরি রিলিজ করতে ব্যবহৃত হয়? (ক) কনস্ট্রাক্টর  (খ) ডেস্ট্রাক্টর  (গ) অপারেটর  (ঘ) গেটারউত্তরঃ খ

১৭৯

কোডকে মডুলার ও বোঝার জন্য সহজ করে কোনটি? (ক) জটিল লুপ  (খ) অ্যাবস্ট্রাকশন  (গ) গ্লোবাল ভেরিয়েবল  (ঘ) বড় ফাংশনউত্তরঃ খ

১৮০

অবজেক্ট তৈরি করাকে আর কী বলা হয়? (ক) Initialization  (খ) Instantiation  (গ) Declaration  (ঘ) Definitionউত্তরঃ খ

১৮১

মেথড ওভারলোডিং এ কী এক থাকে? (ক) প্যারামিটার সংখ্যা  (খ) ফাংশনের নাম  (গ) ডেটা টাইপ  (ঘ) মেমরি লোকেশনউত্তরঃ খ

১৮২

'Man' যদি একটি ক্লাস হয়, তবে 'Uncle' কী? (ক) মেথড  (খ) অবজেক্ট  (গ) হেডার ফাইল  (ঘ) কনস্ট্রাক্টরউত্তরঃ খ

১৮৩

এনক্যাপসুলেশন নীতির লঙ্ঘন ঘটতে পারে কোনটির ব্যবহারে? (ক) ফাংশন  (খ) ইনহেরিটেন্স  (গ) মেমরি  (ঘ) লুপউত্তরঃ খ

১৮৪

কোনটি দ্রুত কার্যকরী? (ক) রান-টাইম পলিমরফিজম  (খ) কম্পাইল-টাইম পলিমরফিজম (গ) ডাইনামিক বাইন্ডিং  (ঘ) লেট বাইন্ডিংউত্তরঃ খ

১৮৫

ভার্চুয়াল ফাংশন কোনটির সাথে জড়িত? (ক) কম্পাইল-টাইম পলিমরফিজম  (খ) রান-টাইম পলিমরফিজম (গ) স্ট্যাটিক বাইন্ডিং  (ঘ) ইনলাইন ফাংশনউত্তরঃ খ

১৮৬

একটি ডেরাইভড ক্লাস প্যারেন্ট ক্লাসের কোন মেম্বার সরাসরি একসেস করতে পারে না? (ক) public  (খ) private  (গ) protected  (ঘ) staticউত্তরঃ খ

১৮৭

'Getter' এবং 'Setter' মেথড কোনটির সাথে সম্পর্কিত? (ক) ইনহেরিটেন্স  (খ) এনক্যাপসুলেশন  (গ) পলিমরফিজম  (ঘ) ওভারলোডিংউত্তরঃ খ

১৮৮

OOP এর মাধ্যমে সফটওয়্যারকে বড় পরিসরে বাড়ানোকে কী বলে? (ক) মডুলারিটি  (খ) স্কেলেবিলিটি  (গ) সিকিউরিটি  (ঘ) ফ্লেক্সিবিলিটিউত্তরঃ খ

১৮৯

ইন্টারনাল ডাটা সিকিউর রাখার জন্য কোনটি সবচেয়ে বেশি কার্যকর? (ক) অ্যাবস্ট্রাকশন  (খ) এনক্যাপসুলেশন  (গ) ইনহেরিটেন্স  (ঘ) ওভারলোডিংউত্তরঃ খ